ঢালাই গাড়ি উল্টে গিয়ে ১৩ জন শ্রমিক আহত - The News Lion

ঢালাই গাড়ি উল্টে গিয়ে ১৩ জন শ্রমিক আহত




দি নিউজ লায়ন ; রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত বকশি বাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে একটি গাড়িতে করে ঘর ঢালাইয়ের কাজ করতে  যাচ্ছিল ১৩ জন শ্রমিক। চন্দ্রকোনা টাউন থানার বকশি বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গেলে ঢালাই গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে,যার ফলে শ্রমিকদের নিয়ে যাওয়া ঢালাই গাড়িটি পাল্টি খেয়ে রাস্তার নিচে পড়ে যায়।গাড়িটি পাল্টি খেয়ে উল্টে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারের কাজ শুরু করে।


খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা টাউন থানার পুলিশ ।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহত ১৩ জন শ্রমিককে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠায়, তাদের মধ্যে দুই জন শ্রমিকের অবস্থা আশংকাজনক। 


ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চন্দ্রকোনা টাউন থানার পুলিশ কি কারনে ওই দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা টাউন থানার বকশি বাগান এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.